ইসলামী আন্দোলনের নেতাকে কুপিয়ে জখম

নারায়ণগঞ্জের বন্দরে মাদক বিক্রির প্রতিবাদ করায় বন্দর থানা ইসলামী আন্দোলনের দক্ষিণের সভাপতি আব্দুল্লাহ আল মামুনকে কুপিয়ে আহত করেছে মাদক ব্যবসায়ীরা।

বুধবার (২ জুলাই) রাতে স্থানীয় মাদক কারবারি সুজনের নেতৃত্বে নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে এ ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা ও ইসলামী আন্দোলনের নেতারা জানান, বন্দরের নবীগঞ্জ টি হোসেন গার্ডেনের সামনে দিয়ে নামাজ পড়ে নিজবাড়ির উদ্দেশে যাচ্ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বন্দর থানা উত্তরের সভাপতি ডা. মামুন। পথিমধ্যে প্রকাশ্যে মাদক বিক্রি করছিলেন চিহ্নিত মাদক কারবারি সুজন, বিকি, নাজিমসহ কয়েকজন।

এ সময় প্রকাশ্যে মাদক বিক্রি করতে নিষেধ করায় ডা. আব্দুল্লাহ আল মামুনকে চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে। আহতের চিৎকারে এলাকাবাসী দ্রুত তাকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টরিয়া) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করেন।

হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ বলেন, ‘একের পর এক আমাদের নেতা-কর্মীদের ওপর হামলা, এটা মেনে নেওয়া যায় না। কিছুদিন পূর্বে আমাদের নগর সহসভাপতির ওপর হামলা হলো। কয়েকদিনের ব্যবধানে আবার থানা সভাপতির ওপর নারকীয় হামলা এটা সহ্য করার মতো নয়।’

বন্দর থানার ওসি লিয়াকত আলী বলেন, ‌‘হামলার খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় তদন্ত ও হামলাকারীদের গ্রেপ্তার অভিযান চলছে।’

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।