খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ জানিয়েছেন, প্রায় ২০টি গুরুত্বপূর্ণ বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এসব বিষয়ে আলোচনা করে সমাধানে পৌঁছাতে হবে। বৃহস্পতিবার (৩ জুলাই) ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের এক বৈঠকের শুরুতে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
ড. রীয়াজ বলেন, অনেক বিষয়ে প্রাথমিক আলোচনা হলেও পরে তা আর উত্থাপন করা হচ্ছে না। কারণ, আমরা দলীয়ভাবে আলোচনার সুযোগ দিচ্ছি। আমাদের লক্ষ্য হলো—আলোচনায় অগ্রগতি নিশ্চিত করে দিনটি সফলভাবে শেষ করা।
তিনি আরও বলেন, আমরা যে জটিল পরিস্থিতি পেরিয়ে এসেছি, তা যেন আমাদের জন্য একটি অনুপ্রেরণা হিসেবে কাজ করে, সেদিকে খেয়াল রাখতে হবে।
এছাড়াও, তিনি বলেন, জাতীয় ঐকমত্য গঠনের এই সুযোগ হেলায় হারানো উচিত নয়। যদি আমরা একমত হতে পারি, সেটি হবে দেশের জন্য একটি ইতিবাচক বার্তা।
খবরওয়ালা/টিএস