খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
জুলাই শুধু বিপ্লবের না, এটি হান্নান মাসউদের মত কিছু ধান্দাবাজদের কপাল খোলার মাস বলে মন্তব্য করেছেন সাংবাদিক জাওয়াদ নির্ঝর। তিনি বলেন, কয়দিন আগেও তিনবেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসউদ এখন ব্রান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে এনসিপি নেতা হান্নান মাসউদের একটি ছবি পোস্ট করে এসব কথা বলেন তিনি।
জাওয়াদ বলেন, আপনারা জুলাই আন্দোলনের অন্যতম নেতা এবং স্বঘোষিত বন্দরবন্ধু মংলাবন্ধু হান্নান মাসুদের প্রোফাইলে গিয়ে একটু স্ক্রল করলে, একটা জিনিস চোখে পড়বে। হান্নান মাসুদের পাঞ্জাবি বিলাস। আর পাঞ্জাবিগুলো দেখে বোঝা যায়, মানসম্পন্ন এবং ব্রান্ডেরই বেশিরভাগ।
নির্ঝর বলেন, হান্নান মাসউদের বৈধ কোন পেশা নেই। ১ বছর আগেও হান্নানসহ ওর পরিবারের তিনবেলা ভাত খাওয়ার সক্ষমতা ছিল না।
এখন হাতে দামি মোবাইল, দামি গাড়ি ব্যবহার করে, আছে আলিশান অফিস। গ্রামের ভাঙা ঘরের পাশে বানাচ্ছে দালান বাড়ি।
হান্নান মাসউদের অর্থনৈতিক অবস্থান তুলে ধরে নির্ঝর বলেন, কয়দিন আগেও তিনবেলা ভাত খাইতে না পারা সেই হান্নান মাসউদ এখন ব্রান্ডের সাড়ে সাত হাজার টাকা দামের পাঞ্জাবি পরে। অথচ ১ বছর আগেও এই রকম পাঞ্জাবি কেনাটা ছিল মাসুদের কাছে বড় রকমের বিলাসিতা।
তাই জুলাই শুধু বিপ্লবের না। মাসুদের মত কিছু ধান্দাবাজদের কপাল খোলার মাস।
খবরওয়ালা/এমইউ