বৈষম্যবিরোধী আন্দোলন নিয়ে একটি শব্দও খরচ করতে চান না উমামা ফাতেমা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়ে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না দলটির সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের টক শো অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।

উমামা ফাতেমা বলেন, ‘আমি বর্তমানে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কোনো বিষয়েই কথা বলতে, বিশেষ করে একটি শব্দও খরচ করতে ইচ্ছুক না। বর্তমানে এই প্ল্যাটফরমের সঙ্গে সম্পর্কযুক্ত না, সেটা জানান দেওয়ার জন্যই আমি মূলত পোস্ট দিয়েছিলাম।

এই মুহূর্তে, হয়তো ভবিষ্যতেও আমি এই প্ল্যাটফরমের ভবিষ্যৎ নিয়ে আর মাথা ঘামাব না, তাই আমার এই বিষয়ে বর্তমানে একেবারেই আগ্রহ নেই।’

বৈষম্যবিরোধী প্ল্যাটফরম ভেঙে দেওয়া হলে গণ-অভ্যুত্থানে জনগণের বৃহত্তর অংশকে সম্পৃক্ত করা যেত উল্লেখ করে উমামা ফাতেমা বলেন, ‘আমি গত বছরের ১০ আগস্টে বলেছিলাম বৈষম্যবিরোধী প্ল্যাটফরমকে সম্পূর্ণ  বন্ধ করে এটাকে ছাত্র নাগরিকদের আরো ঐক্যবদ্ধ বিশাল প্ল্যাটফরমে রূপান্তর করা যেত, এর মাধ্যমে গণ-অভ্যুত্থানকে আরো ব্যাপক হারে ছড়িয়ে দেওয়া যেত, তাহলে জনগণের বৃহত্তর অংশকে এই অভ্যুত্থানের অংশীদার করে ফেলা যেত।’

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।