খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৪ জুলাই ২০২৫
পাবনার সাঁথিয়া উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ঝরেছে তিনটি প্রাণ। আজ শুক্রবার (৪ জুলাই) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনাস্থলেই তিনজন নিহত হন এবং আহত হয়েছেন অন্তত ১০ জন।
আহতদের স্থানীয় হাসপাতাল ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি। দুর্ঘটনার পর বাস ও ট্রাক দুটিকে জব্দ করা হয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে উদ্ধার কাজ চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।
ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
খবরওয়ালা/এমএজেড