খোকসায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

খোকসা প্রতিনিধি ॥ কুষ্টিয়ার খোকসা উপজেলায় ২৬ শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযজ্ঞ মর্যাদায় উদযাপিত হয়েছে। দিনের কর্মসূচীর মধ্যে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালি, শহীদ বেদীতে ও বঙ্গবন্ধু ম্যুরালে পুষ্পমাল্য অর্পণ, মুক্তযোদ্ধাদের সালাম গ্রহন, খোকসা সরকারি স্কুল মাঠে কুচকাওয়াজ ও শিশু-কিশোরদের ডিসপ্লে প্রদর্শন প্রদর্শিত হয়। পরে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার ইরুফা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাবুল আখতার। উপস্থিত ছিলেন  সহকারী কমিশনার (ভুমি) বিধান কান্তি হাওলাদার, কৃষি কর্মকর্তা সবুজ কুমার সাহা, প্রাণী সম্পদ কর্মকর্তা সাহিনা রাণী, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্মকর্তা ডঃ কামরুজ্জামান সোহেল সহ বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। এদিকে মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে নানান কর্মসূচী পালিত হয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।