কাশ্মিরে নিজ সার্ভিস রাইফেলের গুলিতে ভারতীয় সৈন্য নিহত

ভারতশাসিত জম্মু ও কাশ্মিরে ভারতীয় সেনাবাহিনীর এক সদস্য গুলিতে নিহত হয়েছেন। রাজৌরি জেলার সোলকি গ্রামের একটি সেনা ক্যাম্পে তার নিজ সার্ভিস রাইফেলের গুলিতেই মৃত্যুর ঘটনা ঘটে।

রবিবার (৬ জুলাই) ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।

প্রতিবেদন অনুযায়ী, নিহত সেনাসদস্য ৫৪ রাষ্ট্রীয় রাইফেলসে কর্মরত ছিলেন। শনিবার (৫ জুলাই) রাতে রাজৌরি শহর থেকে প্রায় ৪০ কিলোমিটার দূরের কোম্পানি হেডকোয়ার্টারে প্রহরার দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই সময় হঠাৎ করেই তার পোস্ট থেকে গুলির শব্দ শোনা যায়। সহকর্মীরা ছুটে গিয়ে দেখতে পান, তিনি গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলেই মারা গেছেন।

তাৎক্ষণিকভাবে এটি আত্মহত্যা, নাকি অসাবধানতাবশত গুলি ছোড়ার ঘটনা—সেটি নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

কাশ্মিরে সেনা সদস্যদের মানসিক চাপ ও আত্মহত্যার ঘটনা নিয়ে অতীতেও নানা প্রশ্ন উঠেছে। যদিও এই ঘটনার প্রকৃত কারণ তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিষ্কার হবে না, তবে এটি সেনাবাহিনীর ভেতরে নিরাপত্তা ও মানসিক স্বাস্থ্য ইস্যুতে নতুন করে আলোচনার জন্ম দিতে পারে।

 

 

খবরওয়ালা/আরডি

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।