খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৭ জুলাই ২০২৫
চট্টগ্রাম জেলার বোয়ালখালী ও চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে রদবদল আনা হয়েছে। একই সঙ্গে পটিয়া থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. নুরুজ্জামান।
সোমবার (৭ জুলাই) জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতু স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই বদলির আদেশ জারি করা হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, বোয়ালখালী থানার ওসি গোলাম সারোয়ারকে চন্দনাইশ থানায় বদলি করা হয়েছে। অন্যদিকে, চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামানকে পটিয়া থানায় বদলি করা হয়েছে।
সম্প্রতি পটিয়া এলাকায় পুলিশ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ ঘটে। ওই সময় ছাত্রলীগের রাঙামাটি জেলা সভাপতি গ্রেপ্তার হন। সংঘর্ষ এবং গ্রেপ্তারের কারণে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে দীর্ঘসময় অবরোধ চলে, যার ফলে সাধারণ জনগণের দুর্ভোগ বৃদ্ধি পায়।
ঘটনার পরপরই পটিয়া থানার তৎকালীন ওসি জাহেদ নুরকে প্রত্যাহার করা হয় এবং তার জায়গায় নতুন ওসি হিসেবে দায়িত্ব পান চন্দনাইশ থানার ওসি নুরুজ্জামান।
খবরওয়ালা/আরডি