সেনাপ্রধানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সচিবের সাক্ষাৎ

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্পসংস্থার সচিব অধ্যাপক হালুক গরগুন সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (৮ জুলাই) সেনা সদরে অনুষ্ঠিত এ সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে বিদ্যমান প্রতিরক্ষা সহযোগিতা আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি প্রতিরক্ষা শিল্পের ক্ষেত্রে ভবিষ্যতে একে অপরকে সহায়তা দেওয়ার বিষয়ে কথা হয়।

তুরস্কের প্রতিরক্ষা শিল্পসচিব অধ্যাপক হালুক গরগুন বাংলাদেশে প্রতিরক্ষা শিল্পের বিকাশে সম্ভাব্য কারিগরি ও কৌশলগত সহায়তার আশ্বাস দেন।

তিনি বলেন, তুরস্কের প্রতিরক্ষা শিল্প বাংলাদেশের প্রয়োজনীয়তা অনুযায়ী সহায়তা করতে প্রস্তুত রয়েছে।

এদিকে, সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান তুরস্কের সহযোগিতায় দেশে আধুনিক যুদ্ধসরঞ্জাম তৈরির পাশাপাশি প্রতিরক্ষা প্রযুক্তি উন্নয়নে আগ্রহ প্রকাশ করেন। দুই দেশের প্রতিরক্ষা সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে ইতিবাচক আলোচনা হয়েছে এবং এ ক্ষেত্রে আরও কার্যকর পদক্ষেপ নিতে ঐক্যমত প্রকাশ করেন তারা।

আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।