এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন : লাইবেরিয়ার প্রেসিডেন্টকে ট্রাম্প

লাইবেরিয়ার প্রেসিডেন্ট জোসেফ বোয়াকাই-এর ইংরেজি ভাষার চমৎকার দক্ষতার জন্য প্রশংসা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তাকে জিজ্ঞেস করেন, এত সুন্দর ইংরেজি কোথায় শিখেছেন?

সিএনএনের খবরে বলা হয়, হোয়াইট হাউসে পাঁচজন আফ্রিকান নেতাকে স্বাগত জানাতে গিয়ে ট্রাম্প বোয়াকাইকে জিজ্ঞাসা করেন, ‘এত সুন্দর ইংরেজি! এটা দারুণ। আপনি এত সুন্দরভাবে কথা বলতে শিখলেন কোথায়?’ বোয়াকাই তার শিক্ষা সম্পর্কে ট্রাম্পকে জানান।

এরপর ট্রাম্প বলেন, ‘এটা খুবই আকর্ষণীয়, এই টেবিলেই এমন লোক আছেন, যারা এত ভালো ইংরেজিতে কথা বলতে পারেন না।’

লাইবেরিয়া ১৮২২ সালে আমেরিকান কলোনাইজেশন সোসাইটি দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল, যাদের লক্ষ্য ছিল মুক্ত দাসদের আফ্রিকায় পুনর্বাসন করা। দেশটি ১৮৪৭ সালে ওই সোসাইটির কাছ থেকে স্বাধীনতা ঘোষণা করে। বর্তমানে লাইবেরিয়ায় বিভিন্ন ভাষা প্রচলিত হলেও ইংরেজিই দেশটির সরকারি ভাষা।

ট্রাম্পের মন্তব্যে অনেক লাইবেরিয়ান ক্ষোভ প্রকাশ করেছেন, বিশেষ করে অতীতে আফ্রিকান দেশগুলো নিয়ে ট্রাম্পের বিতর্কিত মন্তব্য এবং যুক্তরাষ্ট্রের ঔপনিবেশিক প্রভাবের প্রেক্ষাপটে।

লাইবেরিয়ার যুবকর্মী আরচি টামেল হ্যারিস সিএনএনকে বলেন, ‘আমি অপমানিত বোধ করেছি, কারণ আমাদের দেশ তো ইংরেজিভাষী। প্রেসিডেন্ট যখন এমন প্রশ্ন করেন, আমি সেটাকে প্রশংসা হিসেবে দেখি না। এতে মনে হয়, পশ্চিমারা এখনো আফ্রিকানদের গ্রাম্য, অশিক্ষিত মানুষ হিসেবে দেখে।

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।