সারাদেশে গ্রেপ্তার ১২৮৪ জন, বিপুল অবৈধ অস্ত্র-গোলাবারুদ জব্দ

পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ সারাদেশে মোট ১ হাজার ২৮৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বৃহস্পতিবার (১০ জুলাই) পুলিশ সদর দপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। এই অভিযানে একাধিক অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় তৈরি অস্ত্র জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে থেকে একটি শর্টগান, একটি এলজি, একটি পুরাতন বিদেশি রিভলভার, একটি শর্টগানের খালি খোসা, একটি বিদেশি পিস্তল, ১৮ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, একটি সামুরাই, একটি স্টিলের ফোল্ডিং স্ট্রিক, ৫ রাউন্ড কার্তুজ এবং ৪টি চাপাতি অন্তর্ভুক্ত রয়েছে।

পুলিশ সদর দপ্তরের তথ্যমতে, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ৮৭৫ জনের বিরুদ্ধে বিভিন্ন মামলার ওয়ারেন্ট রয়েছে, এবং ৪০৯ জন অন্যান্য অপরাধে জড়িত।

এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে একযোগে পুলিশের অভিযান পরিচালিত হয়েছে, যার ফলে ১ হাজার ২৮৪ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।