ভারতে গেল প্রধান উপদেষ্টার উপহার

কূটনৈতিক সৌহার্দ্য ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নিদর্শন হিসেবে ভারতের ত্রিপুরা রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীকে ৩০০ কেজি হাড়িভাঙা আম উপহার হিসেবে পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বাংলাদেশ সরকারের সমন্বয়ে এই উপহার সামগ্রী বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ ও কাস্টমস কর্মকর্তার কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

আখাউড়া স্থলবন্দরের শুল্ক বিভাগের দায়িত্বপ্রাপ্ত রাজস্ব কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, ৬০টি কার্টনে মোট ৩০০ কেজি আম পাঠানো হয়েছে। আমের সঙ্গে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে একটি শুভেচ্ছাবার্তা, কমপ্লিমেন্টারি কার্ড এবং র‌্যাপিং পেপারও সংযুক্ত ছিল।

এই উপহার ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের মাধ্যমে ত্রিপুরা রাজ্য সরকারের সংশ্লিষ্ট প্রতিনিধির হাতে তুলে দেওয়া হবে। উপহার প্রেরণের পুরো প্রক্রিয়া তদারকি করেছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল অনুবিভাগ।

বাংলাদেশের পক্ষ থেকে প্রতিবছরই মৌসুমি ফল উপহার হিসেবে ভারতের বিভিন্ন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী ও বিশিষ্ট ব্যক্তিদের কাছে আম প্রেরণ একটি সৌহার্দ্যপূর্ণ প্রথা হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্টরা আশা করছেন, সরকারের এই মানবিক ও কূটনৈতিক উদ্যোগ দুই দেশের পারস্পরিক শ্রদ্ধা, সহযোগিতা ও সম্পর্ককে আরও সুদৃঢ় করবে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।