আবাসিক হোটেল থেকে পিস্তল-ইয়াবাসহ যুবক আটক

খুলনার সোনাডাঙ্গায় একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে বিদেশি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ ইয়াবাসহ নাজিম উদ্দিন খান ওরফে বেলাল নামের এক যুবকে আটক করেছে যৌথ বাহিনী। একটি বিদেশী পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ৪৭৬ পিস ইয়াবা ইদ্ধার করা হয়। 

শনিবার (১২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জেড.এন. প্যালেস নামের হেটেলে যৌথ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

অভিযানে নেতৃত্ব দেয় বাংলাদেশ কোস্ট গার্ডের একটি বিশেষ দল। অভিযানে সহযোগিতা করে নৌবাহিনী ও স্থানীয় থানা পুলিশ। 

আটককৃত বেলাল নগরীর ছোট বয়রা এলাকার মৃত কামরুদ্দিন খানের ছেলে।

বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ জানিয়েছেন, রাত ১১টার দিকে শুরু হওয়া এ অভিযানে হোটেলের একটি রুমে তল্লাশি চালিয়ে ১টি বিদেশি পিস্তল, ৫ রাউন্ড গুলি এবং আনুমানিক ২ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের ৪৭৪ পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় একজন অস্ত্র ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে আটক করা হয়।

জব্দকরা অস্ত্র ও মাদকসহ আটককৃত ব্যক্তিকে সোনাডাঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।