খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ১৩ জুলাই ২০২৫
ঢাকাসহ দেশের ৬ বিভাগে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির আশঙ্কার রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ।
রবিবার (১৩ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে এ তথ্য জানান তিনি ।
স্ট্যাটাসে তিনি বলেন, রোববার দুপুর ২ টা ৩০ মিনিটের পর থেকে বিকেল ৬টার মধ্যে ময়মনসিংহ ও সিলেট বিভাগ ছাড়া অন্য ৬টি বিভাগের বিভিন্ন জেলার ওপর দিয়ে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। বিশেষ করে নিম্নলিখিত জেলাগুলোর ওপর দিয়ে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে।
ঢাকা শহরসহ ঢাকা বিভাগের সকল জেলায় দুপুর আড়াইটার পর থেকে রাত ১০টা পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা করা হচ্ছে। এ ছাড়া দুপুর সাড়ে ৩টার পর থেকে রাত ৮টার মধ্যে ঢাকা শহরে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
খুলনা বিভাগের সকল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে রাত ১০ টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।।
বরিশাল জেলায় সম্ভাব্য দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৪টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
কুমিল্লা উত্তর, চাঁদপুর, লক্ষ্মীপুর, ব্রাক্ষণবাড়িয়া, চট্টগ্রাম দুপুর ৩টার পর থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে।
কুড়িগ্রাম, গাইবান্ধা, রংপুর, লালমনিরহাটে দুপুর আড়াইটার পর থেকে বিকেল ৫টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে। নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁওয়ে বিকেল ৪টার পর থেকে রাত ১০টা পর্যন্ত।
রাজশাহী বিভাগের সকল জেলায় দুপুর ৩ টার পর থেকে রাত ১০টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাত হতে পারে।
জামালপুর, শেরপুর বিকেল ৪টার পর থেকে রাত ৮টা পর্যন্ত মাঝারি থেকে ভারি মানের বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা করা যাচ্ছে।
খবরওয়ালা/এফএস