খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: ১৪ই জুলাই ২০২৫, ৯:৪ পিএম
বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের অতিরিক্ত সচিব কানিজ মওলাকে সচিব পদে পদোন্নতি দিয়ে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব নিয়োগ দিয়েছে সরকার।
জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার (১৪ জুলাই) তাঁকে সচিব পদে নিয়োগ দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।
কানিজ মওলা সংসদ সচিবালয়ের সচিব হিসেবে মিজানুর রহমানের স্থলাভিষিক্ত হয়েছেন। মিজানুর রহমান চাকরির মেয়াদ শেষে গত ১৬ জুন অবসরে যান।
খবরওয়ালা/আরডি
মন্তব্য