রাজধানীর আবাসিক হোটেল থেকে শিশুর মরদেহ উদ্ধার

রাজধানীর সায়েদাবাদে একটি আবাসিক হোটেল থেকে ১২ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে শিশুটিকে হোটেলে আনা আল-আমিন পলাতক রয়েছে।

সোমবার (১৪ জুলাই) দুপুরে সায়েদাবাদের আনোয়ারা নামে একটি আবাসিক হোটেলের পাঁচতলার একটি কক্ষ থেকে শিশুর মরদেহটি উদ্ধার করে যাত্রাবাড়ী থানা পুলিশ।

তাৎক্ষণিকভাবে নিহত শিশুর নাম-পরিচয় জানতে পারেনি পুলিশ। পরে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য রাতে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে।

এসব তথ্য নিশ্চিত করে যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসান বশির বলেন, গত ১২ জুলাই আল-আমিন নামের এক ব্যক্তি আনোয়ারা আবাসিক হোটেলে উঠেন। পরদিন ১৩ জুলাই বিকালে শিশুটিকে রুমে রেখে তিনি বেরিয়ে যান। পরে তিনি রাতে হোটেলে ফিরে না আসায় বেলা ১১টার দিকে হোটেল রুমে গিয়ে শিশুটির মরদেহ দেখে আমাদের সংবাদ দেয়।

এসআই হাসান বশির বলেন, পরে আবাসিক হোটেলের পাঁচ তলার একটি কক্ষের বিছানা থেকে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই শিশুটিকে ঘাড় মটকে এবং শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এছাড়া ওই শিশুটির চোখে ও পায়ুপথে আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। শিশুটির পরনে ছিল চেক শার্ট ও জিন্স প্যান্ট।

এসআই আরও বলেন, পলাতক আল-আমিন প্রায় সময় এই হোটেলে থাকতেন বলে জানা গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।