পটুয়াখালীতে যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রীকে পৃথক কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ, আটক ২

পটুয়াখালীর কলাপাড়ায় একটি বাড়িতে ভয়াবহ ডাকাতির পাশাপাশি নববধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে।

রোববার (১৩ জুলাই) রাতে পৌরসভার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে এই ঘটনা ঘটে। স্থানীয় একটি একতলা বাড়ির গ্রিল কেটে ভেতরে ঢুকে ডাকাতদল। অস্ত্রের মুখে পরিবারের সবাইকে হাত, পা ও মুখ বেঁধে জিম্মি করে ফেলে। এরপর তারা আলমারি ও শোকেস ভেঙে ১৩ ভরি স্বর্ণালঙ্কার এবং ৫০ হাজার টাকা লুট করে নেয়।

বাড়ির মালিক জানান, ডাকাতির সময় তার মার্কিন যুক্তরাষ্ট্র প্রবাসী স্ত্রীকে একটি পৃথক কক্ষে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে দুর্বৃত্তরা।

ঘটনার পরপরই পুলিশ ও ডিবি সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন। কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল ইসলাম বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে এবং ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। সন্দেহভাজন হিসেবে শাকিল ও রাসেল নামে দুই যুবককে আটক করা হয়েছে।

পটুয়াখালী জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন জাহিদও ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্ত চলমান রয়েছে।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।