তিন শিক্ষক মিলে কলেজছাত্রীকে একাধিকবার ধর্ষণ

ভারতের বেঙ্গালুরুতে তিন শিক্ষকের ধর্ষণের শিকার হয়েছেন এক কলেজশিক্ষার্থী। পরে ধর্ষণ ও ব্ল্যাকমেইলের দায়ে ওই তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৫ জুলাই) সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে জানা গেছে, ওই শিক্ষার্থীকে একাধিকবার ধর্ষণ করেছেন তারা।

মামলা সূত্রে জানা গেছে, অভিযুক্ত ধর্ষকের একজন হলেন নরেন্দ্র। তিনি পদার্থবিদ্যা পড়ান। অপরজন সন্দ্বীপ। তিনি জীববিজ্ঞান পড়ান। আর তাদের বন্ধু অনুপ অন্য বিষয় পড়ান। তারা তিনজনই একটি বেসরকারি কলেজে শিক্ষকতা করেন। যেখানে ছাত্রীটি পড়াশোনা করেন।

এর মধ্যে নরেন্দ্র নোট দেওয়া ও পড়াশোনায় কথা বলার অজুহাতে ওই ছাত্রীর সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলেন। এক পর্যায়ে তিনি ছাত্রীকে অনুপের বাড়িতে ডাকেন। সেখানে ছাত্রীটিকে নরেন্দ্র প্রথমে ধর্ষণ করেন। এ কথা কাউকে বললে খারাপ পরিণতি ভোগ করতে হবে বলে তাকে হুমকি দেন।

এর কয়েকদিন পর সন্দ্বীপ ওই ছাত্রীর কাছে যান এবং তাকে ধর্ষণের চেষ্টা চালান। ছাত্রীটি বাধা দিলে আগের ধর্ষণের ছবি ও ভিডিও প্রকাশ করে দেওয়ার হুমকি দিয়ে সন্দ্বীপও অনুপের বাড়িতে তাকে ধর্ষণ করেন। এরপর অনুপ ওই ছাত্রীকে হুমকি দেন, তিনি তার বাড়ির সিসিটিভির ফুটেজ প্রকাশ করে দেবেন। এমন হুমকি দিয়ে ছাত্রীটিকে তিনিও যৌন হেনস্তা করেন।

এমন ভয়াবহ ব্ল্যাকমেইলের শিকার ছাত্রীটি তার বাবা-মাকে ঘটনা জানায়। তারা তাকে কর্ণাটক রাজ্যের মহিলা কমিশনে নিয়ে যান এবং মারাঠাহাল্লি থানায় মামলা করেন। এরপর অভিযুক্ত ওই তিন ধর্ষককে গ্রেপ্তার করে আদালতে পাঠায় পুলিশ।

 

সূত্র: এনডিটিভি

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।