ভারতে গেলো প্রধান উপদেষ্টার উপহারের আম

সিলেটের তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের উপহারের আম ভারতে পাঠানো হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে তামাবিল জিরো পয়েন্ট দিয়ে ট্রাকে করে ৬০টি কার্টনে আমগুলো পাঠানো হয়।

ভারতের আসাম রাজ্যের গৌহাটিস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশনারের পক্ষে অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার মি.অ্যামলানজ্যুতি বড়ুয়া আমগুলো গ্রহণ করেন। দুই প্রতিবেশী দেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক জোরদারে কূটনীতির অংশ হিসেবে এ আম পাঠানোর উদ্যোগ নেওয়া হয়।

স্থলবন্দর সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ট্রাকে করে আনা আম তামাবিল স্থলবন্দর পৌঁছায়। ট্রাকে ৬০টি কার্টনে ৩০০ কেজি আম ছিল। আমগুলো পাঠানোর কাজ করে তামাবিল সিঅ্যান্ডএফ এজেন্ট রোজ ভ্যালি ট্রেড ইন্টারন্যাশনাল। আম হস্তান্তরের সময় বাংলাদেশ ও ভারতের স্থলবন্দর ও কাস্টমসের কর্মকর্তা, ইমিগ্রেশন পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে তামাবিল স্থলবন্দর সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান কালবেলাকে বলেন, তামাবিল স্থলবন্দর দিয়ে প্রধান উপদেষ্টার উপহারের আমগুলো ভারত পৌঁছে দেওয়া হয়েছে।

খবরওয়ালা/এসআর

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।