শাকিব খানের নতুন সিনেমা: শুটিং শুরুর আগে স্বরাষ্ট্র উপদেষ্টার সান্নিধ্যে প্রযোজক

আগামী বছর ঈদুল ফিতরে মুক্তি পেতে যাচ্ছে শাকিব খান অভিনীত একটি নতুন চলচ্চিত্র। যদিও সিনেমার নাম কিংবা শুটিং এখনো চূড়ান্ত হয়নি, তবুও এটি নিয়ে প্রস্তুতি শুরু হয়ে গেছে। এই ছবিটি পরিচালনা করবেন নাট্যনির্মাতা আবু হায়াত মাহমুদ, যাঁর এটি হতে যাচ্ছে প্রথম চলচ্চিত্র পরিচালনা।

গুঞ্জন রয়েছে, এই ছবির জন্য শাকিব খান পারিশ্রমিক হিসেবে নিচ্ছেন ৩ কোটি টাকা।

সিনেমাটি প্রযোজনা করছেন ‘ক্রিয়েটিভ ল্যান্ড’–এর শিরিন সুলতানা। ইতোমধ্যে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। ক্রিয়েটিভ ল্যান্ডের অফিসিয়াল ফেসবুক পেজে এই সাক্ষাতের ছবি পোস্ট করে জানানো হয়েছে, তারা সিনেমা নির্মাণ ও মুক্তির সময়ের প্রতিবন্ধকতা, পাইরেসি ইত্যাদি বিষয়ে আলোচনা করেছেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী চলচ্চিত্র শিল্প সম্পর্কে খোঁজখবর নিয়ে এই উদ্যোগকে স্বাগত জানান এবং সফলভাবে কাজ শেষ করতে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

উল্লেখ্য, গত ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খানের তাণ্ডব সিনেমাটি মুক্তির প্রথম সপ্তাহেই পাইরেসির শিকার হয়, যার ফলে প্রযোজনা সংস্থা ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়ে।

খবরওয়ালা/এমএজেড

 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।