সেনা-পুলিশ পাহারায় নাহিদসহ এনসিপি নেতারা গোপালগঞ্জ ছেড়েছেন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা সেনাবাহিনী ও পুলিশের পাহারায় গোপালগঞ্জ ছেড়েছেন। বুধবার (১৬ জুলাই) বিকাল ৫টার পর গোপালগঞ্জ থেকে তারা বের হয়ে যান এবং কড়াপাহাড়ায় তাদের ১৫-১৬টি গাড়ির বহর গোপালগঞ্জ ছেড়ে চলে যায়।

এনসিপির যুগ্ম সদস্য সচিব মুশফিক উস সালেহিন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপালগঞ্জ ছেড়ে যাওয়ার সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলমসহ শীর্ষ নেতারা বহরে উপস্থিত ছিলেন।

এনসিপির নেতাকর্মীরা নিরাপত্তা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জ থেকে চলে যাওয়ার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে।

প্রসঙ্গত, এর আগে গোপালগঞ্জে দুপুর ২টা ৪৫ মিনিটে জেলা শহরের লঞ্চঘাট এলাকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে ফেরার পথে সড়ক অবরোধ করে কেন্দ্রীয় নেতাকর্মীদের গাড়িবহরে হামলা চালানো হয়। এই হামলায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়িত ছিল। পুলিশ হামলাকারীদের ঠেকানোর চেষ্টা করলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য পুলিশ এবং সেনাবাহিনী রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে। হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করে এবং বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করে। পুলিশ ও সেনাবাহিনী পরিস্থিতি সামাল দেওয়ার জন্য এনসিপির নেতাদের নিয়ে পিছু হটতে বাধ্য হয়।

এদিকে, হামলার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে ব্লকেড কর্মসূচি পালনের প্রস্তুতি নিয়েছে। রশিদুল ইসলাম রিফাত তার পোস্টে এই কর্মসূচি সফল করার জন্য দেশের সব ইউনিট, ছাত্রসংগঠন এবং রাজনৈতিক দলের নেতাকর্মীদের একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন।

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।