‘জামায়াত–এনসিপির গোপন আঁতাত এখন আর গোপন নেই’

কুমিল্লার দেবিদ্বারে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ষড়যন্ত্রমূলক মিথ্যা প্রচারণা ও অবমাননার প্রতিবাদে বিক্ষোভ করেছে বিএনপি।

বুধবার (১৬ জুলাই) কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার নিউমার্কেট এলাকায় এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বিক্ষোভে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রেজভীউল আহসান মুন্সী। তিনি বলেন, ‘তারেক রহমান ও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত একটি মহল। মিটফোর্ড হাসপাতালের মতো ঘটনাতেও বিএনপিকে জড়াতে মিথ্যা প্রচারণা চালানো হচ্ছে। কিন্তু জনগণ এসব ষড়যন্ত্র ও অপচেষ্টা সম্পর্কে সচেতন। জামায়াত ও এনসিপির মধ্যে গোপন আঁতাতও এখন আর গোপন নেই।’

বিএনপি নেতারা অভিযোগ করছেন যে, এক শ্রেণীর লোক তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ তুলে দেশে বিভেদ সৃষ্টি করতে চাচ্ছে। তারা এই ধরনের অপপ্রচারের বিরুদ্ধে কঠোর প্রতিরোধের ঘোষণা দিয়েছেন। বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা স্লোগান ও ব্যানার-ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন।

এদিকে, বিক্ষোভ শেষে নেতারা দাবি করেছেন, জনগণ এগুলোর বিরুদ্ধে সচেতন এবং একযোগে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে প্রস্তুত।

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।