উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান আর নেই

বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি অধ্যাপক বদিউর রহমান মারা গেছেন। গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন, সংগঠনটির সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে।

বিবৃতিতে অমিত রঞ্জন দে বলেছেন, ‘গত ১৬ জুলাই বুধবার মধ্যরাতে রাজধানীর হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে উদীচী পরিবারের পক্ষ থেকে গভীর শোক, বিনম্র শ্রদ্ধা এবং সমবেদনা জানাচ্ছি।’

বিবৃতিতে আরও বলা হয়, উদীচীর সভাপতি অধ্যাপক বদিউর রহমানের মরদেহ আজ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটা থেকে সাড়ে ১১টা পর্যন্ত সহযোদ্ধা ও সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য কেন্দ্রীয় শহীদ মিনারে নেওয়া হবে। সবাইকে সেখানে উপস্থিত থাকার বিনীত অনুরোধ জানাচ্ছি।

খবরওয়ালা/এমএজেড

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।