গোপালগঞ্জে সংঘর্ষে নিহতদের পরিচয় শনাক্ত হলো

গোপালগঞ্জে বিক্ষোভকারী ও আইনশৃঙ্খলাবাহিনীর মধ্যে দিনভর সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। তাদের সবার পরিচয় জানা গেছে। 

আজ বুধবার (১৭ জুলাই ) পুলিশ এবং হাসপাতাল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

নিহতরা হলেন, গোপালগঞ্জ শহরের উদয়ন রোডের বাসিন্দা দীপ্ত সাহা (২৫), কোটালীপাড়ার রমজান কাজী (১৮), টুঙ্গীপাড়ার সোহেল রানা (৩০) ও গোপালগঞ্জ সদরের ইমন (২৪)। 

এদিকে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে গুরুতর আহত গোপালগঞ্জ সদর উপজেলার মোহাম্মদপাড়া এলাকার সুমন বিশ্বাসকে (২০) গুলিবিদ্ধ অবস্থায় বুধবার (১৬ জুলাই) সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে।

সুমনের মা নিপা বিশ্বাস জানান, দুপুরে খবর পান তার ছেলে গুলিবিদ্ধ হয়েছে। পরে সদর হাসপাতালে গিয়ে দেখেন ছেলের অবস্থা গুরুতর। চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাকে ঢাকায় নিয়ে আসা হয়।

গুলিবিদ্ধ সুমন জানান, তিনি সদর উপজেলার পাচুরিয়া এলাকার এনএসআই কোয়ার্টারের পেছনে একটি পানির সরবরাহ কোম্পানিতে কাজ করতেন। দুপুরে কাজ শেষে বাড়ি ফেরার পথে সংঘর্ষের মুখে পড়েন। একপর্যায়ে একটি গুলি তার পেটের ডান পাশ দিয়ে ঢুকে সামনে দিয়ে বেরিয়ে যায়। একই সঙ্গে ডান হাতের কনিষ্ঠ আঙুল বিচ্ছিন্ন হয়ে যায়।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসকরা জানিয়েছেন, তার পেটের সামনে ও পাশে দুটি গুলির ক্ষত রয়েছে। ডান হাতের আঙুল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।