দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় নিহত ২, পুলিশসহ আহত ১০

রংপুর-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আরও ১০ জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে রংপুরের পীরগঞ্জের বিশমাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

বড়দরগাহ হাইওয়ে থানা পুলিশের ওসি ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, রাতে মহাসড়কে পুলিশের টহল দল পীরগঞ্জ থেকে বড়দরগাহ অভিমুখে যাচ্ছিল। এ সময় টহল দল ঢাকা থেকে রংপুরগামী একটি ট্রাককে সড়কের একপাশে দাঁড়িয়ে থাকতে দেখে হাইওয়ে পুলিশ চালকের কাছে ট্রাক দাঁড় করিয়ে রাখার কারণ জানতে চায়।

এ সময় ঢাকা থেকে পঞ্চগড়গামী বাস ওই ট্রাক ও পুলিশের পিকআপ ভ্যানে ধাক্কা দেয়। এতে বাস ও ট্রাকটি দুমড়ে-মুচড়ে যায় এবং পুলিশের পিকআপ ভ্যানটি সড়কে ছিটকে পড়ে।

দুর্ঘটনায় বাসের দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। একই সঙ্গে পুলিশ হাইওয়ে পুলিশের সার্জেট পলাশ চন্দ্র ও সদস্য মিজানুর রহমানসহ ১০ জন আহত হন। আহতদের পীরগঞ্জ ও মিঠাপুকুর স্বাস্থ্য কমপ্লেক্স এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।