অপহৃত কিশোরী উদ্ধার অভিযানে র‍্যাবের ওপর হামলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে অপহৃত এক কিশোরীকে উদ্ধারে গিয়ে র‍্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সদস্যরা হামলার শিকার হয়েছেন। পরিস্থিতি সামাল দিতে র‍্যাব ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে মূল অপহরণকারীসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করে।

ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (১৭ জুলাই) রাত পৌনে ১০টার দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে।

গ্রেপ্তার হওয়া অপহরণকারী লিয়ন বাবু (২২) উপজেলার চাঁদপুর (পূর্বপাড়া) গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।
গত ১১ জুলাই দুপুরে সে গুমানিগঞ্জ ইউনিয়নের কুড়ি পাইকা গ্রামের ১৩ বছর বয়সী স্কুলছাত্রী শারিয়া মোসতারিনকে অপহরণ করে। ওই দিন রাতেই মোসতারিনের পরিবার গোবিন্দগঞ্জ থানায় অপহরণ মামলা দায়ের করে।

র‍্যাবের গোপন তথ্যের ভিত্তিতে নয়াপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অপহৃত কিশোরী ও লিয়ন বাবুকে গ্রেপ্তার করা হয়।
তবে লিয়নের স্বজন ও সহযোগীরা সংঘবদ্ধ হয়ে র‍্যাবের ওপর ইটপাটকেল ছুড়ে এবং সরাসরি হামলা চালিয়ে লিয়নকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এতে র‍্যাবের অন্তত ৫-৭ সদস্য আহত হন।

পরে র‍্যাব ফাঁকা গুলি ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অপহরণকারীর দুই সহযোগীকেও গ্রেপ্তার করে।

গোবিন্দগঞ্জ থানার ওসি বুলবুল ইসলাম জানান, অভিযানে ২৮ জনের নাম উল্লেখ করে এবং ৩০-৩২ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
গ্রেপ্তার আসামিদের প্রাথমিক চিকিৎসা শেষে থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

খবরওয়ালা/টিএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।