অন্যের স্ত্রীকে নিয়ে পার্কে ধরা পড়া এসআই মাহবুব ক্লোজড

বরিশাল নগরীর বেলস পার্কে অন্যরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘোরাফেরার সময় হাতেনাতে ধরা পড়েন কাউনিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মাহবুব হোসেন শিমুল। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দ্রুতই তাকে ক্লোজড করে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়।

শুক্রবার (১৮ জুলাই) রাতে কাউনিয়া থানার ওসি নাজমুল নিশাত গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যায় রাব্বি খান নামের এক যুবকের স্ত্রীকে নিয়ে বেলস পার্কে ঘুরতে যান এসআই মাহবুব। ঘটনাক্রমে সেখানে উপস্থিত হয়ে রাব্বি ও তার বন্ধুরা তাকে হাতেনাতে ধরে ফেলেন। ঘটনার ভিডিও মুহূর্তেই সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তা পৌঁছে যায় মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে।

ওসি নাজমুল নিশাত বলেন, “শৃঙ্খলা পরিপন্থি কাজের অভিযোগ ওঠায় এসআই মাহবুব হোসেনকে ক্লোজড করা হয়েছে। তাকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের লাইনসে সংযুক্ত করা হয়েছে।”

এ ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং পুলিশ বিভাগের ভেতরেও বিষয়টি নিয়ে আলোচনা চলছে।

খবরওয়ালা/টিএস

Tags :

নিউজ ডেস্ক | খবরওয়ালা বাংলা

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।