ঘোড়াঘাটে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

দিনাজপুরে ঘোড়াঘাটে একটি বাড়ি থেকে মোছা. আরজু বেগম (৫৫) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) সকাল ৯টায় উপজেলার কশিগাড়ী গ্রামের আফসারাবাদ কলোনীতে এ ঘটনা ঘটে। নিহত আরজু বেগম মৃত আবুল কাশেম ভান্ডারীর স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার ছেলে ও ছেলের স্ত্রীর সঙ্গে কথা কাটাকাটি হয়। পরে রাত ১২টার দিকে আত্মীয় স্বজনরা এসে পরিবারের সবাইকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করে। রাতে সবাই ঘুমিয়ে পড়লে, আরজু বেগম বাড়ির একটি অব্যবহৃত রুমে গিয়ে সিলিংয়ের সঙ্গে ঝুলে পড়েন। পরদিন শনিবার সকালে পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘোড়াঘাট থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন শেষে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।