ডিবি পুলিশ পরিচয়ে অপকর্মের অভিযোগে যুবক আটক

দিনাজপুর ঘোড়াঘাটে ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে আতাউর রহমান নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি ওয়াকিটকি উদ্ধার করা হয়।

শুক্রবার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৯টায় পৌরসভার আজাদ মোড়ে ঠাকুরগাঁও থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে আসা রাহাবার পরিবহনের একটি বাস থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আতাউর ঠাকুরগাঁওয়ের রানীশৈংকল থানার শিডলি গ্রামের বুলু মিয়ার ছেলে।

পুলিশ জানায়, আটক আতাউর ঠাকুরগাঁওয়ে দীর্ঘদিন ধরে নিজেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে বিভিন্ন ধরনের অপকর্ম করে আসছিলেন। শুক্রবার রাতে আতাউর চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রী বেশে যাচ্ছে এমন খবর পেয়ে তাকে আটক করে ঘোড়াঘাট থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ওয়াকিটকি উদ্ধার করা হয়।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম জানান, দিনাজপুর ডিবি কার্যালয়ের থেকে তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। শনিবার সকালে তাকে দিনাজপুর ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।