মাদ্রাসাশিক্ষককে কুপিয়ে হত্যা, হামলাকারী গণপিটুনিতে নিহত

সাতক্ষীরার তালা উপজেলায় এক মাদ্রাসাশিক্ষককে ডেকে নিয়ে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে স্থানীয়দের হাতে হামলাকারী যুবক গণপিটুনিতে নিহত হন। রবিবার (২০ জুলাই) সকালে উপজেলার খেশরা ইউনিয়নের শাহাপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিক্ষক শরিফুল গাজী (৩৮) হরিহর গ্রামের বাসিন্দা এবং শাহাপুর মাদ্রাসার শিক্ষক। তাঁর পিতার নাম মৃত মাওলানা আলিমুদ্দিন গাজী। অপর নিহত ব্যক্তি রাজু গাজী (৩৬), একই গ্রামের মোস্তফা ওরফে খোকন গাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক ভারসাম্যহীন রাজু গাজী সকালে শরিফুল গাজীকে ডেকে মাদ্রাসার সামনে নিয়ে যান। সেখানে হঠাৎ করে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে তাঁকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন রাজু। শরিফুলের চিৎকার শুনে এলাকাবাসী দ্রুত ছুটে এসে রাজুকে আটক করে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

খবর পেয়ে তালা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুজনের মরদেহ উদ্ধার করে। তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাইনউদ্দিন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে এবং বিস্তারিত পরে জানানো হবে।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।