সাপের কামড়ে প্রাণ গেলো স্কুলছাত্রের

খাগড়াছড়ির দীঘিনালার কবাখালী ইউনিয়নের জাম্বুড়া পাড়ায় সাপের কামড়ে রেকসন চাকমা (১০) নামের এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রবিবার (২০ জুলাই) দুপুরে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে শনিবার রাত আনুমানিক ২টার দিকে ঘুমন্ত অবস্থায় কালাচ প্রজাতির একটি বিষধর সাপ তাকে কামড়ায়।

নিহত রেকসন চাকমা হাজাছড়া জোড়াব্রিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবার স্থানীয় ওঝার মাধ্যমে প্রাথমিক চিকিৎসার চেষ্টা চালায়। তবে অবস্থার অবনতি হলে পরদিন সকালে তাকে খাগড়াছড়ি আধুনিক হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মোহাম্মদ ছাবের জানান, শিশুটি মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল। আমাদের হাসপাতালে পর্যাপ্ত এন্টি ভেনাম রয়েছে। তবে সাপে কাটার পর সময়ক্ষেপণ না করে দ্রুত হাসপাতালে আনা সবচেয়ে গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, সাপের কামড়ের ক্ষেত্রে ওঝার কাছে যাওয়ার প্রবণতা এখনো অনেক এলাকায় প্রচলিত, যা অত্যন্ত বিপজ্জনক। জনগণকে সচেতন করতে স্বাস্থ্য বিভাগ থেকে নিয়মিত প্রচারণা চালানো হচ্ছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।