খবরওয়ালা অনলাইন ডেস্ক:
প্রকাশ: সোমবার, ২১ জুলাই ২০২৫
খুলনায় করোনায় আক্রান্ত হয়ে দীপ রায় (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ জুলাই) ভোররাতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত দীপ রায় খুলনার বটিয়াঘাটা উপজেলার স্বপ্নপুরী এলাকার বাসিন্দা।
খুলনা মেডিতেল কলেজ (খুমেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) এবং ডেঙ্গু-করোনার ফোকাল পার্সন ডা. খান আহমেদ ইশতিয়াক বলেন, করোনা আক্রান্ত হয়ে খুলনার একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন দীপ। সেখানে থাকা অবস্থায় তার শারিরীক অবস্থার অবনতি হলে গতকাল বিকেলে খুমেক হাসপাতালে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোররাতে তার মৃত্যু হয়।
তিনি বলেন, করোনা আক্রান্ত হয়ে খুমেক হাসপাতালে এখন পর্যন্ত ১০ জন রোগী ভর্তি হয়েছেন। বর্তমানে একজন হাসপাতালে চিকিৎসাধীন।
খবরওয়ালা/এমইউ