দুপুর থেকে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ, তীব্র যানজট

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থীদের নিহত ও আহতের তথ্য প্রকাশ এবং গভীর রাতে এইচএসসি পরীক্ষার সময়সূচি পরিবর্তনের প্রতিবাদে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। এই অবস্থা চলছে ৭ ঘণ্টার বেশি সময় ধরে (এ প্রতিবেদন লেখার সময় পর্যন্ত)।

মঙ্গলবার (২২ জুলাই) দুপুর ১২টার দিকে বরিশাল নগরের নথুল্লাবাদ বাসস্ট্যান্ড সংলগ্ন বরিশাল শিক্ষা বোর্ডের সামনে এই বিক্ষোভ শুরু হয়। সন্ধ্যা ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা এ অবরোধ অব্যাহত রেখেছেন। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে।

বিক্ষোভ চলাকালে শিক্ষার্থীরা উত্তরার বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে গায়েবানা জানাজার আয়োজন করেন। জানাজার পর নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, এখনো নিহত ও আহতদের প্রকৃত সংখ্যা প্রকাশ করা হয়নি। অনেক পরিবার তাদের সন্তানদের খুঁজে পাচ্ছেন না। তারা দ্রুত ও নির্ভুল তথ্য প্রকাশের দাবি জানান।

তারা বলেন, মর্মান্তিক দুর্ঘটনার পর সরকারের দায়িত্বশীল আচরণ আমরা দেখিনি। এতগুলো শিশুর মৃত্যু ও আহত হওয়ার পরও এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয় না প্রথমে। গভীর রাতে সময়সূচি পরিবর্তন করা হয়েছে, যা লাখ লাখ শিক্ষার্থীর সঙ্গে অন্যায়।

এ বিষয়ে জানতে চাইলে বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ইউনুস আলী সিদ্দিকী বলেন, পরীক্ষা পেছানোর সিদ্ধান্তের নোটিশ আমরাও গভীর রাতে পেয়েছি। নোটিশ পাওয়ার সঙ্গে সঙ্গে সব কলেজে তা জানিয়ে দেওয়া হয়েছে।

 

খবরওয়ালা/এন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।