ইউনেসকো থেকে সদস্য পদ প্রত্যাহার করছে যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্র বিশ্ব ঐতিহ্যবাহী স্থান প্রতিষ্ঠার জন্য সুপরিচিত জাতিসংঘের সাংস্কৃতিক ও শিক্ষা সংস্থা ইউনেসকো থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। তারা দাবি করেছে, ‘সংস্থাটি ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতী ও বিভাজনমূলক সামাজিক ও সাংস্কৃতিক এজেন্ডা প্রচার করে।’

বার্তাসংস্থা এএফপি মঙ্গলবার (২২ জুলাই) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র ট্যামি ব্রুস বলেছেন, ‘ইউনেসকোতে যুক্তরাষ্ট্রের অংশগ্রহণ এখন আর জাতীয় স্বার্থের মধ্যে পড়ে না।’
ব্রুস আরো বলেন, ইউনেসকো জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্য নিয়ে অতিরিক্ত মনোযোগী। এটিকে তিনি ‘বিশ্বায়নবাদী, মতাদর্শিক এজেন্ডা’ হিসেবে উল্লেখ করেন।

ব্রুস ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ক্ষেত্রে সংস্থাটির ইসরায়েলবিরোধী অবস্থানের কথাও তুলে ধরেন। তিনি বলেন, ‘ইউনেসকোর ফিলিস্তিনকে সদস্য রাষ্ট্র হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত অত্যন্ত সমস্যা সৃষ্টিকারী। এটি যুক্তরাষ্ট্রের নীতির পরিপন্থী ও সংস্থাটির মধ্যে ইসরায়েলবিরোধী বক্তব্যের বিস্তার ঘটিয়েছে।’

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০১৭ সালে তার প্রথম মেয়াদে ইউনেসকো থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছিলেন। পরে প্রেসিডেন্ট জো বাইডেন আমলে যুক্তরাষ্ট্র পুনরায় সদস্য পদ ফিরে পায়।

জাতিসংঘের সংস্থাটি শিক্ষা, বৈজ্ঞানিক সহযোগিতা ও সাংস্কৃতিক বোঝাপড়ার প্রচারে নিজের লক্ষ্য হিসেবে বর্ণনা করে।

এটি অস্ট্রেলিয়ার গ্রেট ব্যারিয়ার রিফ, আফ্রিকার সেরেঙ্গেটি, এথেন্সের অ্যাক্রোপলিস ও মিসরের পিরামিডসহ অসংখ্য স্থাপনা সংরক্ষণের লক্ষ্যে ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের তালিকায় এগুলোকে অন্তর্ভুক্ত করেছে।

সূত্র : এএফপি
 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।