বিমান বিধ্বস্তে মৃতের সংখ্যা বেড়ে ৩২,অনেকের অবস্থাই আশঙ্কাজনক

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩২ জনে। আহত হয়েছেন অন্তত ১৬৫ জন, যাদের মধ্যে অনেকের অবস্থাই আশঙ্কাজনক। অগ্নিদগ্ধ অবস্থায় অধিকাংশ আহত বর্তমানে রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন।

মঙ্গলবার (২২ জুলাই) দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ৯ বছর বয়সী শিশু নাফির মৃত্যু হয়। তার শরীরের ৯৫ শতাংশ দগ্ধ হয়েছিল। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান।

আইএসপিআর মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ৩১ জন নিহতের তথ্য নিশ্চিত করলেও রাতে এই সংখ্যা বেড়ে ৩২-এ পৌঁছায়। অন্যদিকে, স্বাস্থ্য অধিদপ্তরের হালনাগাদ তালিকায় ২৭ জন নিহতের কথা বলা হয়েছে, যাদের মধ্যে ২৩ জনই শিশু।

নিহতদের মধ্যে এখন পর্যন্ত ২০টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। আরও ৬টি মরদেহ রাখা আছে সিএমএইচের মর্গে। বিমানবাহিনীর নিহত বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামের মরদেহ রাজশাহীতে দাফন সম্পন্ন হয়েছে।

আহতদের মধ্যে জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি রোগীদের মধ্যে দুজনকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। তবে এইচডিইউতে থাকা অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, আরও অন্তত ৩০ জন গুরুতর অবস্থায় চিকিৎসাধীন।

চিকিৎসাসেবায় দেশের অভিজ্ঞ চিকিৎসকদের পাশাপাশি শিশুরোগ বিশেষজ্ঞদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। সরকার জানিয়েছে, প্রয়োজনে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর থেকে চিকিৎসক আনতেও প্রস্তুত রয়েছে।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।