যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং গুপ্তহত্যার বহু গোপন নথি প্রকাশ করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে তাঁর ওপর এফবিআই নজরদারির নথি ও ফোনে আড়িপাতার রেকর্ডও রয়েছে। খবর বিবিসির।
গত সোমবার হত্যার সঙ্গে সম্পর্কিত ২ লাখ ৩০ হাজারের বেশি পৃষ্ঠার নথি প্রকাশ করে মার্কিন বিচার বিভাগ, যা আদালতের নির্দেশেই ১৯৭৭ সালের পর থেকে এতদিন জনসাধারণের আড়ালে ছিল। কারণ, এসব নথি প্রকাশের বিরুদ্ধে ছিলেন তাঁর দুই সন্তান। তাই নথিগুলো প্রকাশের পর সহানুভূতি, সংযম ও পরিবারের প্রতি সম্মান বজায় রাখার অনুরোধ জানানো হয়।
১৯৬৮ সালের ৪ এপ্রিল যুক্তরাষ্ট্রের মেমফিস শহরে আততায়ীর গুলিতে নিহত হন শান্তিতে নোবেলজয়ী মার্টিন লুথার কিং। ওই সময় মাত্র ৩৯ বছর বয়স ছিল। জেমস আর্ল রে নামে একজন পেশাদার ঘাতক এই হত্যার জন্য দোষ স্বীকার করেন। কিন্তু পরে তিনি তার স্বীকারোক্তি প্রত্যাখ্যান করেন।
নির্বাচনী প্রচারণায় ট্রাম্প প্রভাবশালী যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফরি এপস্টেইনের পাশাপাশি মার্টিন লুথার কিং হত্যাকাণ্ডবিষয়ক এসব নথি প্রকাশের প্রতিশ্রুতি দিয়েছিলেন। তবে মার্কিন জনগণের ব্যাপক দাবি সত্ত্বেও জেফরি এপস্টেইনের নথি এখনও প্রকাশ করেননি।
খবরওয়ালা/এমএজেড



