বন্ধ করে দিলো আশ্রয়ণ প্রকল্পের রাস্তা, চরম ভোগান্তিতে ৮ পরিবার

বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল ইউনিয়নের পূর্ব ফুল্লশ্রী গ্রামে একটি সরকারি আশ্রয়ণ প্রকল্পে বসবাসরত ৮টি পরিবার চরম ভোগান্তির মধ্যে পড়েছে। তাদের চলাচলের একমাত্র পথটি স্থানীয় কয়েকটি প্রভাবশালী পরিবার বেড়া দিয়ে বন্ধ করে দেওয়ায় এখন কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছে এসব পরিবার।

জানা গেছে, মো. মজিদ খান ও মো. সেলিম খানের কাছ থেকে ২০ শতাংশ জমি কিনে নির্মাণ করা হয় আশ্রয়ণ প্রকল্পটির ৮টি ঘর। শুরু থেকেই প্রকল্পটির কোনো নির্ধারিত চলাচলের পথ ছিল না। বাসিন্দারা বাধ্য হয়ে পাশের জলিল খান ও তৈয়ব আলী খানের বাড়ির মধ্য দিয়ে যাতায়াত করতেন। কিন্তু সম্প্রতি ওই এলাকার ৬-৭টি পরিবার একত্র হয়ে রাস্তার ওই অংশ বেড়া দিয়ে বন্ধ করে দেয়।

জলিল খান ও তৈয়ব আলী খান জানান, আশ্রয়ণ প্রকল্পের নির্মাণের সময় প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছিল এবং বিকল্প পথের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু আশ্রয়ণের বাসিন্দাদের আচরণে অতিষ্ঠ হয়ে তারা পথ বন্ধ করতে বাধ্য হয়েছেন বলে দাবি করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিখন বনিক বলেন, “কোনো চলাচলের পথ কেউ এভাবে বন্ধ করতে পারে না। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।