নিখোঁজের ৫ দিন পর ডোবায় মিলল গৃহবধূর লাশ

হবিগঞ্জে নিখোঁজ হওয়ার ৫ দিন পর মায়েশা আক্তার নামের এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় মাধবপুরের সোনাই আশ্রয়ণ প্রকল্পের পাশের বীর নিবাসের সামনের ডোবা থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।

গত ৫ দিন ধরে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।

মায়েশার পিতা বিল্লাল মিয়া জানান, গত শুক্রবার (১৮ জুলাই) মায়েশার স্বামী সোহাগ মিয়া ফোন করে জানান, মায়েশাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আমাদের বাড়িতে এসেছে কি না জানতে চায়। এরপর সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও মায়েশাকে পাওয়া যায়নি। 

মঙ্গলবার (২২ জুলাই) সন্ধ্যায় সোহাগ মিয়ার বাড়ির পাশের ডোবায় কচুরিপানার ভেতর মায়েশার মরদেহ ভাসতে দেখেন প্রতিবেশীরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সহিদ উল্ল্যা জানান, ‘উদ্ধারকৃত মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

নিহতের শাশুড়ি রোমানা খাতুনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে বলেও জানান এ পুলিশ কর্মকর্তা।

 

খবরওয়ালা/এফএস
 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।