বান্দরবানে রিসোর্টে পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান লামা উপজেলার পর্যটন কেন্দ্র মিরিঞ্জা ভ্যালির একটি রিসোর্ট থেকে গলায় ফাঁস দেওয়া এক পর্যটকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২৩ জুলাই) বেলা সাড়ে ১২টার দিকে ‘ডেঞ্জার হিল’ রিসোর্টের ১২ নম্বর কটেজ থেকে লাশটি উদ্ধারের খবর জানিয়েছেন লামা থানার ওসি তোফাজ্জল হোসেন।

নিহত আনোয়ার হোসেন (৪৭) ঢাকার কেরানীগঞ্জ উপজেলার শুভাঢ্যা কালীগঞ্জ পশ্চিম পাড়া এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার আবু তাহের ও আমেনা বেগমের ছেলে।

ডেঞ্জার হিল রিসোর্টের মালিক সাদ্দাম হোসেন বলেন, ‘আনোয়ার হোসেন ২১ জুলাই সকাল ১০ টার দিকে রিসোর্টে আসেন। সেখানে দুদিন ধরে অবস্থান করছিলেন। বুধবার সকালে রুমে নাস্তা পৌঁছে দিতে গেলে রিসোর্টের কর্মীরা দরজা বন্ধ পান। ‘তারা পাশের একটি ফাঁকা জায়গা দিয়ে উঁকি দিয়ে তার ঝুলন্ত লাশ দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি ম্যানেজারকে জানানো হয়। পরে থানায় খবর দেওয়া হয়।’

ওসি তোফাজ্জল হোসেন বলেন, ‘রিসোর্ট কর্তৃপক্ষ ফোন করে জানায় তাদের রিসোর্টে একজন পর্যটক আত্মহত্যা করেছেন। আমরা ঘটনাস্থলে গিয়ে কটেজের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করি। টয়লেটের দরজার ওপরের রেলিংয়ে ঝুলন্ত অবস্থায় থাকা লাশ উদ্ধার করি।

তিনি বলেন, নিহতের পকেট থেকে পাওয়া আইডি কার্ড থেকে তার পরিচয় শনাক্ত করা হয়। প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হলেও আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত করছে। মরদেহ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান ওসি তোফাজ্জ্বল হোসেন’

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।