জোকা বিলে চুরির অভিযোগে ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতন

রাজশাহীর বাগমারায় আলোচিত জোকা বিলে এবার মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মজিবর রহমান বাসুদেবপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে। ঘটনাটি ঘটে বুধবার বিকেলে পানিয়া-ভুতপুকুরিয়া ব্রীজসংলগ্ন এলাকায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, কিছুদিন আগে মাছ চাষ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে ওই প্রকল্পের ক্যাশিয়ার আনিছুর রহমান নিহত হন। পরে কারাবন্দি অবস্থায় মারা যান সাবেক ইউপি চেয়ারম্যান জনাব আলী। এতে উত্তপ্ত পরিস্থিতির কারণে জোকা বিলে মৎস্যচাষ বন্ধ হয়ে পড়ে।

পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে স্থানীয় কৃষকদের উদ্যোগে পুনরায় মাছ চাষ শুরু হয়। কিন্তু প্রকল্প থেকে সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি জনাব আলী ও তার অনুসারীরা মাছ চাষে বাধা সৃষ্টি করতে শুরু করেন। এমনকি রাতে বিল থেকে মাছ চুরির ঘটনাও ঘটতে থাকে বলে অভিযোগ।

এ প্রসঙ্গে প্রকল্প সভাপতি এফাজুর রহমান জানান, বুধবার বিকেলে ভ্যানচালক মজিবর রহমানকে মাছ চুরির সময় জালসহ আটক করা হয়। পরে তাকে একটি গাছে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, জালসহ ওই ভ্যানচালককে আটক করে আমাদের খবর দেওয়া হয়েছিল। পরে স্থানীয়দের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।