সংস্কারের আগেই ভেঙে পড়লো ৬ কোটি টাকার সেতু

পিরোজপুরের নেছারাবাদে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহার ও কাজের অনিয়মের কারণে একটি গার্ডার ব্রিজ সংস্কার শুরুর আগেই স্লাবসহ ভেঙে খালে পড়ে গেছে। 

পূর্ব জলাবাড়ি গ্রামে ভাতুরিয়া খালের ওপর নির্মিত ব্রিজটির ব্যয় ধরা হয়েছিল ৫ কোটি ৭৩ লাখ টাকা। কাজ সম্পন্ন হওয়ার কথা ছিল এক বছরে, কিন্তু তিন বছরেও তা শেষ না হওয়ায় স্থানীয়দের আপত্তি ও গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর স্লাব অপসারণের সিদ্ধান্ত নেয় এলজিইডি।

২০২১ সালের ২৯ ডিসেম্বর এই প্রকল্পের কার্যাদেশ দেওয়া হয় মেসার্স ইফতি ইটিসিএলকে, যার মালিক সাবেক এমপি মহিউদ্দীন মহারাজের ভাই মিরাজুল ইসলাম। তিনি নিজে না করে সাব-কন্ট্রাক্টরের মাধ্যমে কাজ করান। কাজের মান খারাপ ও নির্ধারিত শিডিউল না মানার কারণে বারবার কাজ বন্ধ হয়ে যায়। পরবর্তীতে গার্ডার ছাড়াই ছাদ ঢালাই দেওয়া হয়, যাতে ফাটল দেখা দেয়। এরপর স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এলজিইডি তদন্ত করে ঢালাই অংশ ভাঙার নির্দেশ দেয়।

মঙ্গলবার (২২ জুলাই) সংস্কার শুরুর আগেই ব্রিজের স্লাব খালে পড়ে যায়। এতে স্থানীয়দের চলাচলে দুর্ভোগ আরও বেড়েছে। তাদের অভিযোগ, ঠিকাদার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের যোগসাজশে এই দুর্নীতি হয়েছে।

উপজেলা প্রকৌশলী রায়সুল ইসলাম জানান, অনিয়মের কারণে পুরো স্লাব ভেঙে নতুন করে কাজ করতে হবে। তবে মূল ঠিকাদার মিরাজুল ইসলামকে পাওয়া যাচ্ছে না। তিনি গত বছর ৫ আগস্ট থেকে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

খবরওয়ালা/টিএসএন

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।