যুক্তরাষ্ট্রে জয়ের নামে বিলাসবহুল দুই বাড়ির খোঁজ পেল দুদক

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তার সাবেক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের নামে দুটি বিলাসবহুল বাড়ির সন্ধান পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বাংলাদেশি মুদ্রায় যার আনুমানিক মূল্য প্রায় ৫৩ কোটি টাকা।

দুদক সূত্রে জানা গেছে, জয়ের আয়কর নথিতে এসব সম্পদের কোনো তথ্য উল্লেখ নেই। তদন্তে দেখা যায়, বাড়িগুলোর একটি কেনা হয় ২০১৪ সালের ৫ মে এবং অন্যটি ২০২৪ সালের ৬ জুলাই। তবে দুটিই আয়কর বিবরণীতে গোপন রাখা হয়েছে বলে কমিশনের কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

দুদকের অনুসন্ধান টিম বাড়ি দুটির সুনির্দিষ্ট ঠিকানা ও অন্যান্য তথ্য কমিশনে দাখিল করলে কমিশন থেকে তা যাচাই-বাছাই শেষে জব্দের অনুমোদন দেওয়া হয়। আগামী ২৪ জুলাই এ সংক্রান্ত নথি আদালতে দাখিল করা হবে বলে জানিয়েছে সংস্থাটি।

দুদকের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, আদালত যদি জব্দের আদেশ দেন, তবে আইনি প্রক্রিয়া অনুসরণ করে বিষয়টি যুক্তরাষ্ট্রের আদালতে উপস্থাপন করা হবে। সেই প্রক্রিয়ার মাধ্যমে ভার্জিনিয়ায় অবস্থিত এই সম্পদ জব্দ করা সম্ভব হতে পারে বলে মনে করছে দুদক।

এ বিষয়ে সজীব ওয়াজেদ জয়ের কোনো প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।