লাঙলকোট পৌরসভার মেয়রসহ চারজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও দুর্নীতির অভিযোগে কুমিল্লার লাঙলকোট পৌরসভার মেয়র আব্দুল মালেকসহ চারজনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ জাকির হোসেন গালিব এই আদেশ দেন।

নিষেধাজ্ঞার আওতায় থাকা অন্য তিনজন হলেন—লাঙলকোটের খাটাচৌ হাজীবাড়ি এলাকার আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান বাড়ি এলাকার সমছুদ্দীন কালু এবং ঢালুয়াবাজার বড় বাড়ি এলাকার ইউসূফ ভূইয়া।

দুদকের আবেদনে উল্লেখ করা হয়, এসব ব্যক্তির বিরুদ্ধে টেন্ডারবাজি, পদ বাণিজ্য, অনিয়ম, দুর্নীতি এবং উন্নয়ন প্রকল্পের অর্থ আত্মসাৎ করে বিদেশে পাচারের অভিযোগে অনুসন্ধান চলছে। অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে, অভিযুক্তরা দেশত্যাগের চেষ্টা করতে পারেন। ফলে সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারির প্রয়োজনীয়তা দেখা দেয়।

দুদক সূত্র জানায়, এসব অভিযোগের পেছনে থাকা অর্থের উৎস যাচাই ও অপরাধের বিস্তৃতি নিরূপণে এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ।

 

খবরওয়ালা/শরিফ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।