খবরওয়ালা অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছর মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭০ জনে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতাল ভর্তি হয়েছে ২৮০ জন রোগী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। মারা যাওয়া ব্যক্তি চট্টগ্রামের বাসিন্দা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৩৩ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে। তবে বর্তমানে সারা দেশে হাসপাতালগুলোতে ভর্তি থাকা রোগীর সংখ্যা ১,৩০৮ জন। এদের মধ্যে কিছু রোগী বিভিন্ন বিভাগে ভর্তি আছেন।
এ ছাড়া একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৫, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৪৪, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ২৪, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৩০, খুলনা বিভাগে ২৫, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) তিন, রাজশাহী বিভাগে ৩৯ ও রংপুর বিভাগে চারজন রয়েছে।
চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৮ হাজার ৬২৫ জন। বর্তমানে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ১ হাজার ৩০৮ জন। অন্যরা হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছে ৭০ জন। তার মধ্যে জানুয়ারিতে ১০, ফেব্রুয়ারিতে তিন, এপ্রিলে সাত, মে মাসে তিন ও জুন মাসে ১৯ জন মারা গেছে। মার্চ মাসে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
খবরওয়ালা/আরডি