বিমান দুর্ঘটনায় দগ্ধদের চিকিৎসাসেবা দিচ্ছে চীনা মেডিকেল টিম

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের পরিপ্রেক্ষিতে উহান থার্ড হাসপাতালের চীনা চিকিৎসকদল বাংলাদেশ ইনস্টিটিউট অব বার্নস অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে তাদের কার্যক্রম অব্যাহত রেখেছে।

শনিবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকার চীনের দূতাবাস।

বিজ্ঞপ্তিতে চীনের দূতাবাস জানায়, চীনের চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সঙ্গে আহতদের ক্ষতস্থানে সংক্রমণ রোধ, নিয়মিত ড্রেসিং পরিবর্তন, ক্ষত পরিষ্কার ও সার্জারির প্রস্তুতিমূলক কাজসহ বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন। একই সঙ্গে তারা হাতে-কলমে সহায়তা করেন। তারা আর্টেরিয়াল পাঙ্কচারসহ বিভিন্ন চিকিৎসা প্রক্রিয়ায়ও অংশগ্রহণ করেন।

চিকিৎসকদলটি সিঙ্গাপুর ও ভারতের চিকিৎসকদলসহ বাংলাদেশি চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করেছে। চীনা পক্ষ জোর দিয়ে বলেছে যে, তারা আহতদের চিকিৎসায় বাংলাদেশকে সব ধরনের সহায়তায় আগ্রহী।

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের অনুরোধে পাঁচজন পোড়া বিশেষজ্ঞ ডাক্তার ও নার্সের সমন্বয়ে গঠিত চীনা জরুরি চিকিৎসকদল গত ২৪ জুলাই ঢাকায় আসে।

উল্লেখ্য, সোমবার ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে আহতদের চিকিৎসাসেবা দিতে ঢাকায় আসে ভারত, চীন ও সিঙ্গাপুর থেকে মেডিকেল টিম।

 

খবরওয়ালা/এসআই

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।