কালিয়াকৈরে নৌকাডুবির ঘটনায় আরও একজনের মরদেহ উদ্ধার

কালিয়াকৈরে মকস বিলে নৌকাডুবির ঘটনায় আরও এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার (২৭ জুলাই) সকালে মরদেহটি উদ্ধার করা হয়। এর আগে গতকাল শনিবার দুজনের লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এ ঘটনায় মৃত তিনজন হলেন কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকার শফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান (১৯), একই এলাকার মজনু মিয়ার ছেলে শিমুল হোসেন (১৮) ও সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল ইসলাম (১৭)।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে কালিয়াকৈর উপজেলার সুরিচালা এলাকায় তাঁর খালার বাড়িতে বেড়াতে যায় রফিকুল ইসলাম। বিকেলে সে মেহেদী, শিমুল, আরও দুই বন্ধুসহ মোট পাঁচজন মিলে একটি ছোট নৌকায় করে মকস বিলে ঘুরতে যায়। ঝোড়ো বাতাস ও ঢেউয়ের কারণে বিকেল সাড়ে চারটার দিকে নৌকাটি ডুবে যায়। এ সময় সাঁতরে তীরে উঠতে সক্ষম হন সাকিব হোসেন ও আরাফাত হোসেন। তবে মেহেদী, শিমুল ও রফিকুল পানিতে তলিয়ে যান।

পরে স্থানীয় লোকজন ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজ শুরু করে। গতকাল সকাল আটটার দিকে রফিকুল ও বিকেল পাঁচটার দিকে শিমুলের মরদেহ উদ্ধার করা হয়। আজ সকালে কচুরিপানার নিচ থেকে উদ্ধার করা হয় মেহেদীর মরদেহ।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, মকস বিলে নৌকা ডুবে তিনজন নিখোঁজ হয়েছিলেন। তাঁদের মধ্যে দুজনের মরদেহ গতকাল ও একজনের মরদেহ আজ উদ্ধার করা হয়েছে।

খবরওয়ালা/এফএস

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।