হবিগঞ্জে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার, দেবর পলাতক

হবিগঞ্জে নিজ ঘর থেকে গৃহবধূর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে নিহতের দেবর পলাতক।

রবিবার (২৭ জুলাই) সন্ধ্যায় সদর উপজেলার পইল গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত আলম আরা বেগম (৩০) ওই পইল গ্রামের সিতু মিয়ার স্ত্রী। নিহতের স্বামী স্থানীয় বাজারে সবজির ব্যবসা করেন। তার ভাই কদর আলী মুদি ব্যবসা করেন। দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, রবিবার বিকেলে সিতু মিয়া বাজারে সবজি নিয়ে যান। তার ছেলে বাবার কাছে সবজি আনতে যায়। এ সময় ঘরে ওই গৃহবধূ একা অবস্থান করছিলেন। সন্ধ‌্যায় ছেলে বাজার থেকে ফিরে মায়ের গলাকাটা অবস্থায় ঘরে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

এদিকে হত্যাকাণ্ডের জন্য এলাকাবাসী নিহতের দেবর কদর আলীকে দায়ী করেন। এরপর থেকে তিনি পলাতক রয়েছেন।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল মিন্টু বলেন, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ছিল। বেশ কয়েকবার তাদের মধ্যে ঝামেলা হয়েছে। আমি তাদের বিরোধ একাধিকবার নিষ্পত্তি করে দিয়েছি। ধারণা করছি সে হয়তো হত্যা করে থাকতে পারে।

এ বিষয়ে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম শাহাবুদ্দিন শাহীন বলেন, দেবর তার ভাবিকে পারিবারিক বিরোধের জেরে হত্যা করেছে। সে পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।

খবরওয়ালা/এমইউ

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ খবর

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।