কুষ্টিয়ায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার চুড়ান্ত ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠান

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা পুলিশের আয়োজনে গতকাল সাকলে পুলিশ লাইন্স সম্মেলন কক্ষে কুষ্টিয়া ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ এবং টিআরসি পদে চুড়ান্তভাবে উত্তীর্ণদের জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। পুলিশ সুপার এ এইচ এম আবদুর রকিব, বিপিএএ, বিপিএম, পিপিএম (বার) (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) ও চেয়ারম্যান, ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ/নারী) নিয়োগ পরীক্ষা বোর্ড প্রার্থীদের এ ফুলেল শুভেচ্ছা জানান। কুষ্টিয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশ ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি পুলিশ সুপার কুষ্টিয়া তার বক্তব্যে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে চূড়ান্তভাবে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার আহবান জানান। পরবর্তীতে ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগপ্রাপ্তদের ফুলেল শুভেচ্ছা জানান এবং নিয়োগ প্রাপ্তদের সহিত শুভেচ্ছা বিনিময়কালে নিয়োগপ্রাপ্ত টিআরসিগন আবেগে আপ্লুত হয়ে পুলিশ সুপার মন থেকে দোয়া করেন এবং ট্রেইনি রিক্রুট কনস্টেবল পদে নিয়োগ-২০২৪-এর জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। ট্রেইনি রিক্রুট কনস্টেবল (পুরুষ /নারী) নিয়োগ বোর্ড, কুষ্টিয়ার সদস্যগণসহ এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার, পলাশ কান্তি নাথ, প্রশাসন ও অর্থ (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আতোয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, ক্রাইম এ্যান্ড অপস (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত), মোঃ আবু রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার, ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল, কুষ্টিয়া, জেলা পুলিশের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।