সাবেক এমপি আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে দুদকের মামলা

প্রায় সাড়ে ৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ১৫৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে সাবেক এমপি ও সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূরের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (২৯ জুলাই) এই মামলা দায়েরের কথা নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আক্তারুল ইসলাম।

মামলার এজাহারের বরাতে জানা যায়, সাবেক এমপি ও মন্ত্রী আসাদুজ্জামান নূর তার বৈধ আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণভাবে ৫ কোটি ৩৭ লাখ ১ হাজার ১৯০ টাকার সম্পদ অর্জন করে তা নিজের দখলে রাখেন। এছাড়া তিনি নিজের নামে খোলা ১৯টি ব্যাংক হিসাব থেকে মোট ৮৫ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৫৯৩ টাকা জমা এবং ৭৩ কোটি ৫ লাখ ৮১ হাজার ৩০৫ টাকা উত্তোলন করেন, যা মিলিয়ে ১৫৮ কোটি ৭৮ লাখ ৪৭ হাজার ৮৯৮ টাকার সন্দেহজনক লেনদেনের ঘটনা ঘটেছে।

এসব অভিযোগের ভিত্তিতে দুদক আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৫ সেপ্টেম্বর গ্রেপ্তার হন আসাদুজ্জামান নূর। তিনি টানা পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে ২০১৪ সালের ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনে জয়লাভ করেন এবং সংস্কৃতিবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

 

 

খবরওয়ালা/আরডি

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।