শতভাগ সামাজিক সুরক্ষায় বর্তমান সরকার বিভিন্ন খাতে ভাতা প্রদানের ব্যবস্থা করেছেন: এহেতেশাম রেজা  

নিজ সংবাদ ॥ কুষ্টিয়া জেলা প্রশাসন সভা কক্ষে জাতীয় সমাজ কল্যাণ পরিষদের আর্থিক অনুদান বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (৮ এপ্রিল) সকালে কুষ্টিয়া জেলা প্রশাসক সভা কক্ষে আয়োজিত জাতীয় সমাজ কল্যাণ পরিষদের সহায়তায় আর্থিক অনুদান অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন বিধবা ভাতা, বয়ষ্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতা, শারিরিক, মানসিক প্রতিবন্ধীসহ প্রায় ৪২ খাতে বর্তমান সরকার ভাতার ব্যবস্থা করেছেন যা আগে এত খাতে ভাতা প্রদানের কথা কেউ বিবেচনা করেনি। সমাজের অসহায়, বৃদ্ধ, বিধবা মানুষ যাতে অন্তত সামাজিক পরিচয়ে বেঁচে থাকতে পারে সে বিষয়ে বর্তমান সরকার প্রধান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-নির্দিষ্ট চিন্তা চেতনার বর্হিপ্রকাশ ঘটিয়েছেন। তিনি আরো বলেন, একটি দেশে সামাজিক সুরক্ষায় নিশ্চিত হলে সেখানে সমাজে অবক্ষয় রোধ হয়, বিধবা, বষষ্ক, প্রতিবন্ধী মানুষরা সামাজিক মর্যাদা নিয়ে বেঁচে থাকতে পারে। কুষ্টিয়ার অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শারমিন আখতারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মোঃ আব্দুল ওয়াদুদ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, মোঃ কাউছার হোসেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পার্থ প্রতীম শীল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা, মোঃ জহুরুল ইসলাম জহুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রমুখ। 

Tags :

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Are you human? Please solve:Captcha


সর্বশেষ খবর

সম্পাদক ও প্রকাশক : এ বি এম জাকিরুল হক টিটন ।

খবরওয়ালা একটি বিশ্বস্ত অনলাইন নিউজ পোর্টাল, যেখানে বাংলাদেশ ও বিশ্বের সর্বশেষ সংবাদ ও আপডেট প্রকাশ করা হয়। রাজনীতি, জাতীয় ও স্থানীয় সংবাদ, শিক্ষা, খেলাধুলা, ব্যবসা, বিনোদন ও আন্তর্জাতিক অঙ্গনের গুরুত্বপূর্ণ খবর নিয়ে পাঠকদের জন্য রয়েছে নির্ভরযোগ্য ও সময়োপযোগী সংবাদ পরিবেশন।

© ২০২৬ খবরওয়ালা। সর্বস্বত্ব সংরক্ষিত।